করোনাভাইরাস

উহানের সেই ‘হুইসেলব্লোয়ার’কে স্মরণ করল চীন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৫

কোভিড -১৯ এ মৃত্যুর এক বছর পরে চীনের মানুষ স্মরণ করল উহানের সেই হুইসেলব্লোয়ার চিকিত্সককে। দেশটিতে করোনভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে তিনিই প্রথম শঙ্কা প্রকাশ করেছিলেন। ডাঃ লি  ওয়েনলিয়াং নামের ওই চিকিত্সক সতর্ক করার চেষ্টা করেছিলেন যে সার্সের মতো আরেকটি মারাত্মক ভাইরাস মহামারি সৃষ্টি করতে চলেছে।

কিন্তু পুলিশ তাকে ‘মিথ্যা মন্তব্য করা বন্ধ’ করতে বলে এবং ‘গুজব ছড়িয়ে দেওয়ার’ অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। কিন্তু এই করোনাভাইরাসেই তার মৃত্যু হয়েছিল গত বছর ৭ ফেব্রুয়ারি। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে চীন সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হয়। -বিবিসি