বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে রিকশার ২ যাত্রী নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৯

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মাঝখানে চাপা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দুইজন আরও আহত হয়েছেন। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের মিরপুর কালাচাঁদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত বলেন,‘তারা রিকশায় যাচ্ছিলেন। এসময় বাস-ট্রাকের মাঝখানে চাপা পড়ে নারীসহ দুইজন নিহত হন এবং এক শিশুসহ আরও দুইজন আহত হন। 

ইত্তেফাক/এএএম