নেটফ্লিক্সে ফারুকীর ‘ডুব’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১১

বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ছবি ‘ডুব’। নেটফ্লিক্সে বাংলাদেশ ট্রেন্ডিংয়ে বর্তমানে শীর্ষে আছে ‘ডুব’। ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান অভিনীত বাংলা ছবি ‘ডুব’।

ছবিটি ট্রেন্ডিং এর শীর্ষে থাকা প্রসঙ্গে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘ব্যস্ত দিন গেছে, সবকিছু থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলাম। ধন্যবাদ এক ভাইকে, যিনি আমাকে এই তথ্যটা জানিয়েছেন। বাংলাদেশকে ধন্যবাদ ‘ডুব’কে নেটফ্লিক্সের সর্বাধিক দেখা কন্টেন্ট করার জন্য। প্রতিটি সিনেমাই ভালোবাসার বিনিময়ে তৈরি হয়। কিছু সিনেমা তার চাইতেও বেশি। এই সিনেমাটি অনেকগুলো কারণে আমার হৃদয়ের খুব কাছের! কোনো একদিন হয়তো সেই কারণটি লিখতে পারবো! সবাইকে ভালোবাসা!’

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান। ছবিতে প্রধান চরিত্রে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।

 

It was a hectic day today! So I was kinda detached from everything. Thanks to a brother, I came to know this! Thank...

Posted by Mostofa Sarwar Farooki on Saturday, February 6, 2021

২০১৭ সালের অক্টোবরে ভারত ও বাংলাদেশের মোট ৭৩টি হলে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।

ইত্তেফাক/বিএএফ