অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত করোনার নতুন স্ট্রেনের বিরুদ্ধে অল্পই সুরক্ষা দিতে পারবে। শনিবার অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অফ উইটওয়াটারস্রান্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভ্যাকসিনের কার্যকারিতা হ্রাস সম্পর্কিত তথ্যের প্রমাণ পেয়েছে। অ্যাস্ট্রোজেঙ্কার মুখপাত্র জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের পর দেখা গিয়েছে বি. ১.৩৫১ দক্ষিণ আফ্রিকার স্ট্রেনের সঙ্গে এই ভ্যাকসিন প্রাথমিক স্তরেই মোকাবিলা করতে পারে।
এখনও পর্যন্ত জানা গিয়েছে ট্রায়ালে অংশ নিয়ে ২ হাজার স্বেচ্ছাসেবীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বা মারা গিয়েছেন। তবে ঠিক কী কারণে রোগীদের হাসপাতালে ভর্তি করতে হল তা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়।
অ্যাস্ট্রাজেনেকা বলছে,তাদের ভ্যাকসিন মারাত্মক রোগ থেকে রক্ষা করতে পারে। এর নিরপেক্ষ অ্যান্টিবডি ক্রিয়াকলাপ অন্য কোভিড-১৯ ভ্যাকসিনের সমতুল্য। এটি গুরুতর রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেনের বিরুদ্ধে এটি তেমন কার্যকরী নয়। তবে ব্রিটেনে যে স্ট্রেন আবিষ্কার হয়েছে তার সঙ্গে লড়ার ক্ষমতা রাখে এই ভ্যাকসিন।
২০১৯ সালের শেষে শুরু হওয়া করোনার জেরে এখন অবধি সারা বিশ্বে ২২ লাখেরো বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ১০ কোটি ৩৩ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ।
ইত্তেফাক/এআর
