ষষ্ঠ শ্রেণির পড়াশোনা:বাংলা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৬

হিমন এডওয়ার্ড গমেজ, শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সততার পুরস্কার

কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে। হাজী মকবুল সাহেব তার যাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিল। আর বলল, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠাল তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না। কিন্তু হাফিজ বিনে পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল।

ঘ. হাফিজের কাজের মধ্যেই ‘সততার পুরস্কার’ গল্পের মূল শিক্ষা বিদ্যমান- কথাটি বিশ্লেষণ করো।                ৪

উত্তর:মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন বহুভাষাবিদ ও নীতিনৈতিকতা সম্পন্ন একজন মানুষ। সততার পুরস্কার গল্পে তিনি মানুষকে কীভাবে সত্ ও নৈতিকতা অর্জন করতে হয় এই শিক্ষাই দিতে চেয়েছেন।

আল্লাহর সৃষ্টি প্রতিটি মানুষের মধ্যে দুইটি দিক বিদ্যমান। এদের একটি হলো আল্লাহর দেওয়া নেয়ামত পেয়ে এর শুকরিয়া আদায় করা যা কৃতজ্ঞতার সামিল আর অন্যটি হলো আল্লাহর দেওয়া নেয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় না করা যা অকৃতজ্ঞতার সামিল। যারা আল্লাহর দেওয়া সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহ তাদের প্রতি সদয় হন এবং তাদের অর্থ সম্পদ আরো বহুগুণে বৃদ্ধি করে দেন। অন্যদিকে যারা আল্লাহর সম্পদ পেয়েও তার যথাযথ ব্যবহার করে না এমন কী আল্লাহর পথে ব্যয় করে না এবং আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাদের থেকে ঐ সব অর্থ সম্পদ ছিনিয়ে নেন এবং তাদেরকে কঠিন আজাবে গ্রেফতার করেন।

উদ্দীপকে আমরা দেখতে পাই হাফিজ একজন দ্বীনহীন ব্যক্তি ছিলেন। তাকে হাজী মকবুল সাহেব একটি সেলাই মেশিন কিনে দেন। যা তার একটি আয়ের উেস পরিণত হয়। তার অবস্থা ভালো হলেও পরবর্তীতে সে তার পূর্বের কথা ভুলে যায় নি। তাই ভিক্ষুক যখন তার কাছে সাহায্য চায় সাথে সাথে সেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভিক্ষুককে বিনে পয়সায় জামা সেলাই করে দেয়। আর সততার পুরস্কার গল্পের মূল শিক্ষাই ছিল এটি। তাই আমরা পরিশেষে বলতে পারি হাফিজের কাজের মধ্যেই ‘সততার পুরস্কার’ গল্পের মূল শিক্ষা বিদ্যমান।