আইসিডিডিআরবিতে চিকিৎসা সরঞ্জাম দিলো সুহানা অ্যান্ড আনিস ফাউন্ডেশন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৬

উদরজনিত সমস্যা ও অপুষ্টির শিকার রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে পরিচালিত আইসিডিডিআরবির উদ্যোগকে আরও গতিশীল করতে প্রতিষ্ঠানটিতে নতুন চিকিৎসা সরঞ্জাম স্থাপনে আর্থিক সহায়তা দিচ্ছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন। 

আইসিডিডিআরবি ঢাকা হাসপাতাল বর্তমানে মতলব হাসপাতালের সঙ্গে একযোগে প্রতি বছর প্রায় ২ লাখ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে। সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের দেওয়া চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে- পোর্টেবল এক্স-রে মেশিন, ইনফিউশন পাম্প, কার্ডিয়াক মনিটর, ডিফিব্রিল্যাটর মেশিন, গ্লাইডেস্কোপস/ভিডিও লার্নিগোস্কোপ, ইসিজি মেশিনস, ক্র্যাশ কার্টস, পালস অক্সিমিটারস (অত্যাধুনিক ও অধিক শক্তিশালীযন্ত্র), নন-কন্ট্যাক্ট-থার্মোমিটারস, ডিজিটাল বিপি মেশিন, অক্সিজেন ফ্লো মিটার, অ্যাম্বু, ল্যারিনগোস্কোপ সেট ইত্যাদি। 

২০০৯ সালে যাত্রা শুরুর পর থেকেই ইতিবাচক সামাজিক পরিবর্তন আনার লক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন।-প্রেস বিজ্ঞপ্তি। 

ইত্তেফাক/ইউবি