মাগুরায় জনপ্রিয় হচ্ছে স্কোয়াশ চাষ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

মাগুরা প্রতিনিধি

মাগুরায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্কোয়াশ চাষ। অন্য ফসলের চেয়ে স্কোয়াশ চাষ লাভজনক হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন উপজেলার কৃষকরা। সদর উপজেলার ছোট ফালিয়া গ্রামের কৃষক মো. জালালউদ্দিন বলেন, ২৩ শতক জমিতে স্কোয়াশ চাষে খরচ পড়েছে ১৯ হাজার টাকা। এ পর্যন্ত ৩৫ হাজার টাকার স্কোয়াশ বিক্রি করেছিন। আরো ১০ হাজার টাকার স্কোয়াশ বিক্রি হবে। বাজারে স্কোয়াশের ব্যাপক চাহিদা রয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা জানান, স্কোয়াশের পুষ্টিগুণ অনেক বেশি। কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং বাজারজাতকরণে সহায়তা করে যাচ্ছে।