জয়পুরহাট প্রতিনিধি
সীমান্ত ঘেঁষা শহর জয়পুরহাটে নতুন মাদক ট্যাপেন্টাডলসহ আব্দুল মতিন নামের এক ইউপি সদস্য ও তার সহযোগী তহিদুল ইসলাম জনিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পাকার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পেঁচুলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মতিন। তিনি দোগাছি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। সহযোগী আরেক জন হচ্ছে নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের এনামুল হকের ছেলে তহিদুল ইসলাম জনি।
