মামলায় মা-ছেলের যাবজ্জীবন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫০

খুলনায় কলেজছাত্র হত্যা

খুলনা অফিস

খুলনায় কলেজছাত্র সুদর্শন রায় হত্যা মামলায় দ্রৌপদী বিশ্বাস (৪৫) ও কঙ্কন বিশ্বাস নামে মা-ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার খুলনার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। মামলায় দ্রৌপদী বিশ্বাসকে পেনাল কোডের একটি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং অপর আরেক ধারায় বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি দ্রৌপদীর ছেলে কঙ্কন বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মামলার অপর আসামি বিপুল বিশ্বাসকে বেকসুর খালাস দেওয়া হয়।