পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশে শনিবার রাতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রানু বেগম (৫৫)। তিনি উপজেলার ভাগ্যেরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী।
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
