গ্রেফতার ৪
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় শনিবার সন্ধ্যায় লাটিম খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিন জন। আহতদের মধ্যে দুই জনকে নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং অপর এক জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। উপজেলার হলুদঘর গ্রামের বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় শনিবার রাতে নলডাঙ্গা থানায় মামলা হয়েছে।
