উদরজনিত সমস্যা ও অপুষ্টির শিকার রোগীদের বিনা মূল্যে চিকিত্সা প্রদানের লক্ষ্যে পরিচালিত আইসিডিডিআর,বির উদ্যোগকে আরো গতিশীল করতে প্রতিষ্ঠানটিতে নতুন চিকিত্সা সরঞ্জাম স্থাপনে আর্থিক সহায়তা দিচ্ছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন। আইসিডিডিআর,বি ঢাকা হাসপাতাল বর্তমানে মতলব হাসপাতালের সঙ্গে একযোগে প্রতি বছর প্রায় ২ লাখ রোগীকে বিনা মূল্যে চিকিত্সাসেবা দিচ্ছে। ফাউন্ডেশনের দেওয়া চিকিত্সা সরঞ্জামের মধ্যে রয়েছে পোর্টেবল এক্সরে মেশিন, ইনফিউশন পাম্প, কার্ডিয়াক মনিটর, ডিফিব্রিল্যাটর মেশিন, গ্লাইডেস্কোপস/ ভিডিও লার্নিগোস্কোপ, ইসিজি মেশিনস, ক্র্যাশ কার্টস, পালস অক্সিমিটারস নন-কন্ট্যাক্ট-থার্মোমিটারস, ডিজিটাল বিপি মেশিন, অক্সিজেন ফ্লো মিটার, অ্যাম্বু, ল্যারিনগোস্কোপ সেট ইত্যাদি। —প্রেস বিজ্ঞপ্তি
