ব্রাদার্সের পঞ্চম হার
স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবলে দ্বিতীয় জয়ের মুখ দেখেছে রহমতগঞ্জ। কাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। প্রধমার্ধে তাজিক ফুটবলার দিলশোদ বেকনাজারোব এবং দ্বিতীয়ার্ধে আইভরিকোস্টের ক্রিষ্ট রেমি গোল করেন। এক ম্যাচ পর দ্বিতীয় জয় পেয়েছে রহমতগঞ্জ।
আবাহনী ও বসুন্ধরা কিংসের বিপক্ষে হার দিয়ে লিগ শুরু করেছিল রহমতগঞ্জ। উত্তর বারিধারাকে হারিয়ে প্রথম জয় এবং পুলিশের বিপক্ষে ড্র করে মূল্যবান ১ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ কাল ব্রাদার্সকে হারিয়ে দ্বিতীয় জয়ের মুখ দেখল। টেবিলে ৫ পয়েন্ট হাতে নিয়ে মাঠে নেমে ব্রাদার্সকে হারাল।
ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের হিসাবে মোহামেডান তিন ধাপ নিচে নেমে গেল। ৬ নম্বরে উঠল রহমতগঞ্জ। ৭ খেলায় ২ জয়, ২ ড্রয়ে ৮ পয়েন্ট রহমতগঞ্জের, ৬ পয়েন্ট নিয়ে মোহামেডান ৯ নম্বরে। ৬ খেলায় ব্রাদার্সের কোনো জয় নেই। একমাত্র ড্রটি পেয়েছিল টঙ্গীতে উত্তর বারিধারার বিপক্ষে।
আজকের খেলা :
বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা। ৩টা, কুমিল্লা। চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
