জমে উঠেছে রাওয়ালপিন্ডি টেস্ট

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০

রাওয়ালপিন্ডিতে গত তিন দিন ধরে ছিল পাকিস্তানের একচ্ছত্র আধিপত্য। তবে চতুর্থ দিনে এসে খেলা জমিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৩৭০ রানের লক্ষ্য নিয়ে ১ উইকেটে ১২৭ রানে চতুর্থ দিন শেষ করে তারা। সিরিজ ড্র করতে হলে আজ শেষ দিনে জেতার জন্য আরো ২৪৩ রান প্রয়োজন তাদের। ৯৪ রানের জুটিতে ক্রিজে ব্যাট করছেন আইডেন মারকারাম (৫৯) ও রসি ভ্যান ডার ডুসেন (৪৮)। এর আগে ৬ উইকেটে ১২৯ রানে দিন শুরু করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের লড়াকু সেঞ্চুরিতে (১১৫) দ্বিতীয় ইনিংসে ২৯৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। প্রোটিয়াদের হয়ে ৬৪ রানে ৫ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার জর্জ লিন্ডে। তাড়া করতে নেমে শুরুতে ৩৩ রানে ডিন এলগারকে হারালেও বাকিটা সময় নির্বিঘ্নে কাটান মারকারাম ও ডুসেন।