মোবাইল ফোন বিপণনে হালিমা গ্রুপ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৪

সম্প্রতি হালিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘হালিমা মোবাইল’ প্রথমবারের মতো মোবাইল ফোনের যাত্রা শুরু করেছে। সম্প্রতি কুমিল্লার স্টেশন ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।  এ সময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি, কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ এবং কুমিল্লা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।—প্রেস বিজ্ঞপ্তি