ক্যাপশন নিউজ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের উদ্যোগে মতবিনিময় ও গ্রাহক সমাবেশ সম্প্রতি রেডিসন ব্লু চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম

০০০

এনসিসি ব্যাংকের দিনব্যাপী বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এসএম আবু মহসীন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যরা উপস্থিত ছিলেন

০০০

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড ডিএসই টাওয়ারে অফিস স্পেস ভাড়া নিয়েছে। সিডিবিএলের এমডি শুভ্র কান্তি চৌধুরী এবং ডিএসইর এমডি (ভারপ্রাপ্ত) আবদুল মতিন পাটওয়ারী এবং সিসিবিএলের এমডি ফরহাদ আহমেদ গতকাল চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০০

স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি আয়োজিত দিনব্যাপী ‘ইনভেস্টমেন্ট প্রপোজাল প্রসেসিং, ডকুমেন্টেশন অ্যান্ড ডিসবার্সমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের এএমডি মো. তৌহিদুল আলম খান। অন্যান্যের মধ্যে ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কনভারশন প্রজেক্টের কো-অর্ডিনেটর মোহাম্মদ মোহন মিয়া এবং ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন ফকির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন