ডুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনাসভা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭

গাজীপুর প্রতিনিধি

‘মুজিববর্ষের অঙ্গীকার-ঘরে ঘরে গ্রন্থাগার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ পালন করা হয়েছে। দিবসটির তাত্পর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের শহিদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজমল হোসেন ও পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে লাইব্রেরির বর্তমান ও ভবিষ্যত্ কার্যক্রম তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।