জাবিতে বিনা মূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে অধ্যাপক ইব্রাহিম খলিল ও ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের বিনা মূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রবিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন প্রায় ৫০ জন শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও বিভাগটির উদ্যোগে আগামী ৯ ও ১১ ফেব্রুয়ারি বিনা মূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রমের উদ্যোক্তা ও গবেষণা প্রজেক্টের প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক ইব্রাহিম খলিল ইত্তেফাককে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে অ্যাডভান্স রিসার্স এডুকেশনের গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীদের বিনা মূল্যে এ সেবা প্রদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে।