ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, পরমাণু চুক্তিতে ফেরার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এরপরই কেবল পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পরিপূর্ণভাবে মানতে শুরু করবে তেহরান। গতকাল রবিবার বিমান বাহিনী ও অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ও পাইলটদের এক সমাবেশে এ কথা বলেন খামেনি। একে ইরানের অপরিবর্তনীয় ও চূড়ান্ত সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন খামেনি। খামেনি জানিয়ে দেন,আমেরিকা ও ইউরোপ কোনো ধরণের শর্ত আরোপের অধিকার রাখে না। কারণ তারা পরমাণু সমঝোতায় প্রতিশ্রুতি দিয়ে সেগুলো লংঘন করেছে। এখন যে পক্ষ শর্ত আরোপ করতে পারে সেটা হলো ইরান। -রয়টার্স
