সাড়ে ৩ হাজার কোটি টাকা জরিমানা আদায় করেছে দুদক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৮

২০১৯ সালে সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি জরিমানা আদায় করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুদকের ২০১৯ সালের প্রতিবেদন জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান এবং এ এফ এম আমিনুল ইসলাম।

এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে কমিশন দুর্নীতি রোধে আরো সক্রিয় হবে। রাষ্ট্রপতি আরো বলেন,  দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায়।