কুড়িগ্রামের রাজারহাটে বাঁধাকপির চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। রাজারহাটের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় বাঁধাকপির বাম্পার ফলনে এই সবজি চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা।
বিদ্যানন্দ ইউনিয়নের কৃষক নুরনবী ২০ শতক জমিতে বাধা কপির চাষ করে সফলতার মুখ দেখেছেন। মন্দির গ্রামের দীপক কুমার রায় জানান, তিনি ৩০ শতক জমিতে বাধাঁকপির চাষ করেছেন।
প্রতি শতকে খরচ প্রায় ৫শত টাকা করে। খরচ বাধ দিয়ে প্রতি শতকে প্রায় ১ হাজার টাকা করে লাভ হয়। অনেকে কপির ক্ষেত দেখে উৎসাহিত হয়ে তারাও চাষ শুরু করেছেন। এইভাবে দিনদিন বাধা কপির চাষ বাড়ছে। এছাড়াও নাজিখান ইউপি সোমনারয়ন গ্রামে আব্দুর রহিম ৪০ শতক জমিতে বাধাঁকপির চাষ করেছেন।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা শম্পা আকতার জানান, এ উপজেলা বাঁধাকপির উৎপাদন চাষিদের আগ্রহ থাকায় আমরা তাদের উদ্বুদ্ধ করছি। এবার আমাদের লক্ষ্যমাত্রা ৬০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা।
ইত্তেফাক/এসসিএস
