চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৭

চাঁদপুরে বোগদাদ নামের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুই যাত্রী নিহতসহ আহত হয়েছেন আরও ৫ জন।  সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির মৌতা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গীতা রানী দাসের (৬২) বাড়ি চাঁদপুরের শাহরাস্তি ও বিভা রানী (৬৫) ভৌমিকের বাড়ি কুমিল্লার নিমসার এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের যাত্রী বাসটি (কুমিল্লা-ব-১১-০০৮৪) শাহরাস্তির মৌতা বাড়ি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান আহত হন আরও ৫ জন। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/এসসিএস