পূর্ব সুন্দরবনে আগুন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৫

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ি বনাঞ্চল এলাকায় আগুন লেগেছে। সোমবার বেলা ১১টার দিকে আগুন লাগলেই তা দুপুর ১২টার দিকে দৃশ্যমান হয়।

খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে  প্রায় ৪ শতক বনভূমি পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ধানসাগর স্টেশন কর্মকর্তা মোহম্মদ ফরিদুল ইসলাম মোবাইল ফোনে জানান, দুপুর ১২টার দিকে আগুনের ঘটনা দৃশ্যমান হয়। আগুন যাতে আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য চারদিকে ফায়ার লাইন কাটা হয়। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

ইত্তেফাক/ইউবি