জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:০১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

 

২১। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে?

ক. ১৭৯৩ সালে           খ. ১৭৯২ সালে

গ. ১৭৯১ সালে            ঘ. ১৭৯০ সালে

২২। কত সালে আলীবর্দী খাঁ মৃত্যুবরণ

করেন ?

ক. ১৭৫৭ সালে          খ.  ১৭৫৬ সালে

গ. ১৮৫৮ সালে           ঘ.  ১৮৫৭ সালে 

২৩।  কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ?

ক. ১৯০৫ সালে           খ.  ১৯০৬ সালে

গ.  ১৯১১ সালে           ঘ.  ১৯১২ সালে

২৪। সেনদের হটিয়ে কে বাংলা দখল করে ?

ক. বখতিয়ার খিলজি     খ.মুহম্মদ ঘুরী

গ. আলাউদ্দিন হোসেন শাহ             ঘ. শায়েস্তা খান 

২৫। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলো-

i. অতিরিক্ত করের বোঝা

ii.ফসলে পোকার আক্রমণ

iii.তিন বছরের অনাবৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক.ii       খ. iii          গ.i               ঘ. i ও iii

২৬। ভারত কত সালে স্বাধীনতা লাভ করে ?

ক. ১৫ আগস্ট , ১৯৪৭ সালে

খ. ১৬ আগস্ট, ১৯৪৭ সালে

গ.  ১৪ আগস্ট, ১৯৪৭ সালে

ঘ. ১৭ আগস্ট ১৯৪৭ সালে

২৭। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল -

ক.আলাদা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা

খ.মুলমানদের দাবিদাওয়া তুলে ধরা

গ. হিন্দুদের দাবিদাওয়া তুলে ধরা

ঘ. আলাদা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা

২৮।  নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল -

ক. সোনারগাঁও            খ.  কলকাতা 

গ. বিহার    ঘ. মুর্শিদাবাদ

নিচের উদ্দীপকটি পড়ো  এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও ।

প্রিয়তা একজন তরুণ লেখক এবং সমাজ সচেতন নাগরিক । সে মনে করে,  ব্রিটিশ আমলে বাংলায়  যেমন নবজাগরণ  ঘটেছিল , তেমনি বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায় অবিচার দূর করতে তরুণদের মাঝে নৈতিক নবজাগরণ ঘটাতে হবে। 

২৯। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৮০০ সালে          খ. ১৮০১ সালে

গ. ১৮৫৭ সালে           ঘ. ১৯০৬ সালে

৩০। প্রিয়তা ব্রিটিশ আমলে নবজাগরণের  ক্ষেত্রে  যাদের দিকে ইঙ্গিত করেছেন -

i.লর্ড বেন্টিঙ্ক

ii.রাজা রামমোহন রায়

iii.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

নিচের কোনটি সঠিক?

ক. i     খ. ii  ও iii       গ.  ii         ঘ. iii

 

উত্তর ঃ ২১. ক ২২.খ ২৩.গ ২৪. ক

২৫.ঘ ২৬.ক ২৭.খ ২৮.ঘ ২৯.গ ৩০.খ