এনআরবিসি ব্যাংকের সব শাখায় পাওয়া যাবে ইসলামি ব্যাংকিং সেবা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৫

এখন থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের সব শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এনআরবিসি ব্যাংকের ‘আল আমিন’ ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে পরিচালিত এই সেবা ব্যাংকের দেশব্যাপী পরিচালিত সব শাখা  থেকেই  পাওয়া যাবে। উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের ৮৩টি শাখা, ৪০০টি উপশাখা, ৫৮৯টি এজেন্ট পয়েন্ট রয়েছে। ২০১৩ সালে এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু হয়। ২০২০ সালের জানুয়ারি থেকে আটটি শাখায় ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর যাত্রা শুরু হয়।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, সব শ্রেণি-পেশার মানুষের অংশীদারিত্ব বাড়াতেই দেশব্যাপী সব শাখায় ইসলামি ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে। তিনি বলেন, ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকের সাধারণ মানুষের আরো কাছে আসার সুযোগ তৈরি হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি