বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
আবহাওয়া অনুকূল থাকায় বদলগাছীতে প্রায় সব ধরনের সবজির ভালো ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় খুশি চাষিরা। চাষি রমজান আলী বলেন, ‘এবার তিন বিঘা জমিতে চাষ করেছি। অন্যবারের তুলনায় এবার ফসল ভালো হয়েছে। দামও ভালো।’ আরেক চাষি আক্কাছ আলী বলেন, ‘বর্তমান সময়ে সার ও বীজের দাম কম হওয়ায় এবং সময়মতো বীজের সরবরাহ পাওয়ায় বেশি সবজি চাষ করতে পেরেছি।’ এ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, ‘উপজেলার আটটি ইউনিয়নের ১ হাজার ১৩৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। কৃষকদের আমরা সব ধরনের সহযোগিতা করছি।’
