কাহালুতে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

কাহালু (বগুড়া) সংবাদদাতা

কাহালুর মালঞ্চা ইউনিয়নের শহরগাড়ী পাল্লাপাড়া গ্রামের পুকুর থেকে জান্নাতি (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে পুকুরে তার ভাসমান লাশ পাওয়া যায়।  কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আগৈলঝাড়ায় পানিতে

ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, আগৈলঝাড়ায় গতকাল সোমবার সকালে পানিতে ডুবে আমীর সরদার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। থানার ওসি গোলাম ছরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।