সাতক্ষীরায় বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার শহরের কাটিয়ার (স্টাফ কোয়ার্টার) সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান ভুট্টো।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, হাবিবুর রহমান ভুট্টো সাতক্ষীরায় বিদ্যুতের পোল বসানোর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করতেন। সোমবার সকালে কাটিয়া ফিডারের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করার জন্য খুঁটিতে উঠেন।