নিকলীতে পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫০

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলী থানার পুলিশ গত রবিবার রাতে চিরুনি অভিযান পরিচালনা করে ১৮ মাসের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নানকে গ্রেফতার করেছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, আসামি আ. মান্নানকে গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।