নিয়ামতপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫০

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

নিয়ামতপুরে গত রবিবার সন্ধ্যায় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আশরাফের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ আবু হাসান নামের এক যুবককে গ্রেফতার করা হয়। উপজেলার পাড়ইল ইউনিয়নের দাদরইল বোর্ড বাজারে নির্মাণাধীন তার দোকান থেকে অস্ত্রসহ হাসানকে গ্রেফতার করে র্যাব। র্যাব-৫-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আশরাফ জানান, আবু হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।