ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফিরে যাওয়ার সময় দুই ভারতীয় নারী ও এক শিশুকে আটক করেছে বিজিবি। রবিবার সন্ধ্যায় মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার গানপুর গ্রামের সুকেষ দাসের স্ত্রী সুমিত্রা দাস (৩৫), তার মেয়ে পায়েল দাস (১০) ও একই গ্রামের সন্তোষ দাসের স্ত্রী সুচিত্রা দাস (৫৫)। বিজিবির ঝিনাইদহের খালিশপুরের ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।
