গাংনীতে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী উপজেলার বামন্দী বাজারে পলিথিনের বস্তায় চাল রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বামাদী বাজারের চাল ব্যবসায়ী এস এম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোমিনুল ইসলামকে ৫ হাজার টাকা ও সততা সুপার মার্কেটের সুন্দরবন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল হক অ্যান্ড সেন্টুর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন ও মাহমুদ হাসান।