সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার রংপুর রাজশাহীর পুটিয়া উপজেলার দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানা হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মঞ্জুর হোসেন খাজা এতে সভাপতিত্ব করেন।

চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা

সিরাজগঞ্জ প্রতিনিধি ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সিরাজগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন সেবা ব্যবস্থা চালু হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান এলাকায় পুলিশ সুপার হাসিবুল আলম এ সেবার উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরাফত আলী, ইউক্যাশ, গ্রামীণ ফোনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

অসহায় নারীরা পেল সেলাই মেশিন

সুনামগঞ্জ প্রতিনিধি আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এডিপির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার ৩৫ জন অসহায় ও দরিদ্র মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এসব তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চপল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইয়াসিন নাহার রুমা, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।

বইপড়া উত্সবের পুরস্কার বিতরণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে তেঁতুলিয়ায় ‘বঙ্গবন্ধুকে পড়ো, বাংলাদেশকে জানো’ শীর্ষক বইপড়া উত্সবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা চত্বরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক।

মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের কমিটি গঠন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মো. কামাল হোসেন শেখকে সভাপতি এবং পলাশ সরদারকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সোমবার উপজেলা সদরে অবস্থিত পাঠাগারটির কার্যালয়ে বসে এ কমিটি গঠন করা হয়।

 

 

০