সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা ল রিপোর্টার্সের (ডিএলআর) সম্পাদক মো. খুরশীদ আলম খানের মাতা সুলতান আরা বেগমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে মরহুমার নিজ বাসভবন ও পশ্চিম গোমদণ্ডীর পৈতৃক নিবাসে দিনভর মরহুমার আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার জ্যেষ্ঠ সন্তানের ল চেম্বার ২০৪, বিজয়নগরে ‘খুরশীদ অ্যান্ড অ্যাসোসিয়েটসে’ বাদ মাগরিব দোয়ার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে দোয়ায় অংশ নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
