শোক সংবাদ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫২

খুরশীদা রায়হান

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহীদ এজাজের মাতা খুরশীদা রায়হান (৭১) সোমবার বিকাল পৌনে ৩টায় রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব মগবাজারের শেখ দিলু ব্যাপারী ওয়াকফ জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে। আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের কদম মোবারক জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। খুরশীদা রায়হানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ডিপ্লোম্যাটিক করসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাবের সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।