ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মফিজুর রহমান মামুনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। তার বিরুদ্ধে পল্লবী থানায় ২৭টি মামলা, ১৫টি গ্রেফতারি পরোয়ানা ও দুইটি সাজা পরোয়ানার তথ্য পেয়েছে পুলিশ। সোমবার ভোর পৌনে ৭টার দিকে পল্লবীর বাইতুন নুর জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।
