খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আনোয়ার ও সাধারণ সম্পাদক শহীদুল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৫

খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে মো. আনোয়ার হোসেন সরদার ১১৬ ভোট পেয়ে সভাপতি ও মো. শহীদুল ইসলাম তালুকদার ১১৩ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া সহসভাপতি পদে জাহাঙ্গীর হোসেন গাজী ১৩০ ভোট ও মো. শাহীন মোল্লা ১১২ ভোট, সহসাধারণ সম্পাদক পদে মো. মিন্টু গাজী ১১২ ভোট ও মো. বেলাল হোসেন ১১০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে খলিলুর রহমান ফরাজী ১২৮ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. মারুফ হোসেন ১২১ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. মহিদুল ইসলাম ১২২ ভোট, প্রচার সম্পাদক পদে মো. ইমরান শিকদার ১২৪ ভোট ও নির্বাহী সদস্য পদে মো. চাঁন মিয়া ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মোট ১১টি পদে ইউনিয়নের ২৩৩জন ভোটারের মধ্যে ২৩০জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ  সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু।

ইত্তেফাক/এমআর