‘আকাশী পুলওভার’ এখন বঙ্গ-তে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৫

আন্তর্জাতিক মঞ্চে তিনটি পুরস্কার জেতা সিনেমা ‘আকাশী পুলওভার’-এর ডিজিটাল ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেলো বঙ্গ-তে। বাংলা ডিজিটাল বিনোদন জগতের অন্যতম নাম ‘বঙ্গ’। দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-এর সাবস্ক্রাইবাররা, বঙ্গ-তে উপভোগ করতে পারবেন ভিন্নধর্মী এই বাংলা সিনেমাটি।

চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে ছবিটি। সাউথ ফিল্ম অ্যান্ড আর্ট অ্যাকাডেমি ফেস্টিভ্যালে ‘বেস্ট ড্রামা ফিচার', 'বেস্ট আর্ট ডিরেকশন ইন ফিচার ফিল্ম', 'বেস্ট প্রোডাকশন ডিজাইন ইন ফিচার ফিল্ম' এ তিনটি বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছে ‘আকাশী পুলওভার’। পরিচালক অর্ফিউস মুখোটি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন অলকানন্দা রায়, সমদর্শী দত্ত, রুপা ভট্টাচার্য প্রমুখ।

বঙ্গ-এর প্রধান কন্টেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ‘বঙ্গ আলোচিত সিনেমার পাশাপাশি, দেশি ও বিদেশি অনেক ব্লকবাস্টার সিনেমা প্রকাশের মাধ্যমে বাংলা ভাষাভাষি দর্শকদের কাছে সিনেমার জগৎকে বিস্তৃত করে চলেছে। বছরের শুরুতেই বিশ্বমঞ্চে সমাদৃত ‘আকাশী পুলওভার’ এর মতো একটি সিনেমার ডিজিটাল প্রিমিয়ার প্রকাশ করাটা, বাংলা সিনেমাপ্রেমিদের জন্য একটা নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশা করছি।’

আকাশী পুলওভার সিনেমাটি পৃথিবীর যেকোনো দেশ থেকেই দর্শকরা বঙ্গ অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ ও www.bongobd.com এই ওয়েবসাইট থেকে  উপভোগ করতে পারবেন।

ইত্তেফাক/বিএএফ