ঠাকুরগাঁও আওয়ামী লীগ অফিসে ককটেল নিক্ষেপ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩০

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় অফিসে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচতলায় ১ টি ককটেল ও পরে দ্বিতীয় তলায় আরেকটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরিত করে দুর্বৃত্তরা। ককটেলটি বিস্ফোরিত হলে আওয়ামী লীগ কার্যালয় ও আশেপাশের এলাকা ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা অভিযোগ করেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে বিএনপির মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফ ও তার সমর্থকরা জড়িত থাকতে পারে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির মেয়র প্রার্থী। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পেয়ে জেলা আওয়ামী লীগ অফিস ও আর্ট গ্যালারি এলাকায় পুড়ে যাওয়া নৌকা প্রতীকের অফিস পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ইত্তেফাক/এমএএম