বিপাকে প্রিয়াংকা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৪

 বিনোদন ডেস্ক

 

এবারে বিপাকে প্রিয়াংকা চোপড়া। ভারতের কৃষক আন্দোলন নিয়ে তুমুল পক্ষ বিপক্ষের এই ঝড়ে এবারে প্রিয়াংকা চোপড়াকে কটাক্ষ করলেন পর্ন তারকা মিয়া খলিফা। কে টুইট করেছেন, না করেছেন তা নিয়েই বাহাসের শুরু। যদিও অন্য পক্ষ এখনও মুখ খোলেননি। কিন্তু তাঁর হয়ে মাঠে নেমেছেন নেটিজানরা। মিয়া খালিফার দাবি, মিসেস জোনাস (প্রিয়াঙ্কা চোপড়া) ভারতের কৃষকদের হয়ে কেন মুখ খুলছেন না! লিখলেন, ‘বৈরুত বিস্ফোরণের সময়ে শাকিরা যে ভাবে চুপ ছিলেন, ঠিক সে রকম একটা আমেজ পাচ্ছি, নীরবতা।’ সঙ্গে সঙ্গে মিয়ার কমেন্ট বক্সে হাজির প্রিয়াংকার ভক্তকূল। তাঁরা জানালেন, মিয়া হয়তো টুইটারে তত বেশি সক্রিয় নন। তাই তিনি জানেন না যে প্রিয়াঙ্কা অনেক দিন আগেই এ বিষয়ে মুখ খুলেছেন। যে তারকারা একদম শুরুর দিকে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছিলেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। কেউ কেউ প্রমাণস্বরূপ প্রিয়াঙ্কার পুরনো টুইট তুলে এনেছেন। দু’মাস আগের সেই টুইটে লেখা, ‘কৃষকরা দেশের খাদ্য-যোদ্ধা। তাঁদের দাবি পূরণ করতে হবে।’ তবে এই ঘটনায় প্রিয়াংকা আপাতত মুখ খোলেননি। কারণ এর আগে ভারতে সালমান খান একটি প্রসঙ্গে প্রিয়াংকাকে নিয়ে বলেছিলেন। তার পাল্টা জবাব দিতে গিয়ে প্রিয়াংকা আরো বিপদে পড়েন। এখন সেই পুরনো ভয়ই পাচ্ছেন কী না কে জানে !