জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইসিবি এএমসিএল) যৌথ উদ্যোগে বে-মেয়াদি, বর্ধিষ্ণু মিউচ্যুয়াল ফান্ড ‘আইসিবি এএমসিএল শতবর্ষ ইউনিট ফান্ড’-এর রোড শো মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয়। ফান্ডের প্রাথমিক আকার ২০ কোটি টাকা এবং ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড দায়িত্ব পালন করছে। রোড শো অনুষ্ঠানে আইসিবি ও আইসিবি এএমসিএলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. কিসমাতুল আহসান প্রধান অতিথি হিসেবে এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও আইসিবির মহাব্যবস্থাপকগণ, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি
