তিন পৌরসভার নির্বাচন স্থগিত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৫

সীমানা সংক্রান্ত জটিলতা ও ভোটার  তালিকা হালনাগাদ না করার অভিযোগে তিন পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এগুলো হলো, যশোর পৌরসভা, মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা ও জয়পুরহাটের কালাই পৌরসভা। পৃথক তিন রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পঙ্কজ কুমার কুণ্ডু, এ এফ এম হাকিম ও শাহ মোহাম্মদ ইজাজ রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম. রাসেল চৌধুরী।


ইত্তেফাক/এমএএম