মুজিববর্ষের ঘর প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দের দাবিতে বরিশালে বিক্ষোভ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৪

বরিশাল অফিস

মুজিববর্ষে বরিশালের ১ হাজার ৯টিসহ দেশের ৭০ হাজার ঘর ও চরাঞ্চলের খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দের দাবিতে বরিশালে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ কৃষক ফেডারেশন বরিশাল জেলা শাখা নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা সভাপতি ও আন্তর্জাতিক কৃষক নেতা মো. হারুন ভান্ডারি।

সমাবেশে বক্তারা বলেন, বরিশালসহ সারা দেশে ঘর ও খাস জমি উপজেলা, ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা ৩০/৪০ হাজার টাকা উেকাচ নিয়ে বরাদ্দ কার্যক্রম করেছে। এতে হতদরিদ্র প্রকৃত ভূমিহীন সাধারণ মানুষেরা বঞ্চিত হয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে সরেজমিনে তদন্তক্রমে অবৈধ দলিল বাতিল করে হতদরিদ্র কৃষক প্রকৃত ভূমিহীনদের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কিষাণী সভার বরিশাল জেলা সভানেত্রী রেহানা বেগম মিতু, কৃষক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মো. হালিম মোহরী প্রমুখ।