ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল জোয়ার্দ্দার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রবিবার বিকালে শৈলকুপা উপজেলার ক্ষুদ্র রয়েড়ে গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে ধর্ষণের শিকার শিশুর চাচা সোমবার রাতে শৈলকুপা থানায় মামলা করেন।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বাদীর এজাহারে বর্ণিত অভিযোগ থেকে জানান, অভিযুক্ত আসামি তরিকুল জোয়ার্দ্দারের সঙ্গে শিশুটির বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাদের বাড়িতে আসা-যাওয়া ছিল। বাড়িতে একা পেয়ে তরিকুল জোয়ার্দ্দার মেয়েটিকে ধর্ষণ করে। তার চিত্কার শুনে তার মা এগিয়ে এলে তরিকুল পালিয়ে যায়। পরে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
