পিরোজপুর পৌরসভা
পিরোজপুর অফিস
পিরোজপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় বিভাগীয় কমিশনার প্রথমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র মো. হাবিবুর রহমান মালেক এবং পরে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী ও জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু। শপথ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক ও কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন।
