নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নিয়ামতপুরে ১ হাজার টাকার পাঁচটি নোটসহ জাল টাকার কারবারিদের এক সদস্যকে আটক করেছে জনতা। সোমবার বিকালে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন লালমনিরহাট পৌরসভার মৃত উকিলের ছেলে মিঠু। তার কাছ থেকে ১ হাজার টাকার পাঁচটি জাল নোট উদ্ধার করা হয়েছে।
স্থানীয় নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম বলেন, মিঠু নিয়ামতপুর হাটে বিভিন্ন দোকানে ১ হাজার টাকার জাল নোট নিয়ে জিনিসপত্র কিনতে গেলে এক ব্যবসায়ীর হাতে ধরা পড়ে। পরে অন্য ব্যবসায়ীরাও জানতে পেরে ছুটে এসে তাকে আটক করে আমার ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হুমায়ন কবির বলেন, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) জাহিদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
