বরিশাল অফিস
বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুবউদ্দিন আহমেদ আর নেই। রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের সময় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার মোহাম্মদপুরে গতকাল দুপুরে তার বাবার প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ বিশেষ ব্যবস্থায় বরিশালের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। আজ বুধবার সকাল ১০টায় নগরীর চৌমাথা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদর্শন এবং দ্বিতীয় নামাজে জানাজার আয়োজন করা হয়েছে। জানাজা শেষে তার মরদেহ মুসলিম গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
