অ্যাডভোকেট বদিউল আলম
বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের আজ ১৮তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯২৬ সালে চন্দনাইশ থানার ফতেহনগর গ্রামে সম্ভ্রান্ত শিকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সালে গ্রাজ্যুয়েশন লাভ করেন, পরবর্তী কালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তী কালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। এ উপলক্ষ্যে ‘অ্যাডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদ’ চন্দনাইশে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।
