গাজীপুর প্রতিনিধি
জাতীয় মহিলা সংস্থা গাজীপুর জেলা শাখার উদ্যোগে তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) মতবিনিময় ও পরিচিতি সভা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সেলিনা ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার ও জেলা মহিলা সংস্থার সদস্য হোসনে আরা সিদ্দিকী জুলী। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপাঃ প্রকল্প (২য় পর্যায়) ও জাতীয় মহিলা সংস্থা এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
