বিশেষ প্রতিনিধি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
ডিএমপির অফিস আদেশে বলা হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) মোহা. আবদুল মালেককে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) পদায়ন করা হয়েছে। আর ডিএমপির ট্রাফিক উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার মো. আব্দুর রাজ্জাককে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহকে ট্রাফিক উত্তরে এবং যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ট্রাফিক দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
